Type Here to Get Search Results !

বামেরা একদম পাল্টে ফেলেছে তাদের ভোট প্রচার কৌশল



  সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেক আধুনিক হয়ে উঠেছে সিপিএম। নিজেদের ভোট প্রচারের জন্য তথাকথিত 'অপসংস্কৃতি'কেই আঁকড়ে ধরেছে মীনাক্ষী বা কলতানের মতো নেতারা। শুরুটা হয়েছিল ‘টুম্পা সোনা’ দিয়ে। ২০২১ সালের ভোটপ্রচারে সোশাল মিডিয়ার ভাইরাল ‘টুম্পা সোনা’ গানের তালের বিরোধীদের বিঁধে গান বেধে ব্যাপক সাড়া ফেলেছিল বামেরা। তবে এবার ভোটের প্রচারে ‘কমরেড’দের থিম সং অন্য মাত্রা পেয়েছে। AI-এর সাহায্য নিয়ে কেন্দ্র ধরে ধরে আলাদা আলাদা থিম সং তৈরি করা হয়েছে এবার। ইতিমধ্যেই উত্তরপাড়া, নোয়াপাড়া, শ্রীরামপুর, পানিহাটি, ডোমকল সহ বিভিন্ন কেন্দ্রের সিপিএম প্রার্থীদের সমর্থনে এআই নির্মিত গান বাজতে শোনা যাচ্ছে। দেওয়াল লিখনের পুরনো পন্থা কার্যত ঝেড়ে ফেলে সমাজ মাধ্যমের ওয়ালেই এখন প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব পক্ষ। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির বুদ্ধিমত্তাকে। বামেরাও পিছিয়ে নেয়। এআই-কে কাজে লাগিয়ে প্রচারের থিম সং তৈরি হয়ে যাচ্ছে মুহুর্তে। 


  কিন্তু কীভাবে তা সম্ভব হচ্ছে? এক সিপিএম কর্মী সূত্রে জানা গিয়েছে, দলের স্থানীয় স্তরের কর্মীরাই গান লিখছেন। সেই গানের কথা তুলে দেওয়া হচ্ছে এআই-এর হাতে। তারপর সেই গানে কেমন গলার ধরন চান, কেমন রিদম হবে, সবটা এআই-কে বুঝিয়ে দিতে পারলেই কেল্লাফতে! এআই-কে কাজে লাগিয়ে রাতারাতি গান তৈরি হয়ে যাচ্ছে। লাল ঝান্ডার মিছিলে ডিজে বক্সে বাজছে এআই নির্মিত তালের গান। তার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। উত্তরপাড়ায় দল বেঁধে নাচ মিনাক্ষীর ফেসবুক পেজ থেকে লাইভও করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.