Type Here to Get Search Results !

সাতসকালেই পার্থর নাগতলার বাড়িতে ইডি হানা



  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে একেবারে সকালের ইডি হানা। অবশ্যই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতেই ইডির এই হানা। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। এবার ফের কেন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নাকতলার বাড়িতে পৌঁছে যান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।ইডি সূত্রে খবর, এসএসসি-র একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তাঁকে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। 


  বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, বাড়িতে তল্লাশির পাশাপাশি পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২২-এর ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তারপর সিবিআই-এর মামলাতেও শ্যোন অ্যারেস্ট করা হয় তাঁকে। তারপর থেকে বারবার আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন পার্থ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.