Type Here to Get Search Results !

এবার পাকিস্তান সব সীমা ছাড়িয়ে বলেছে - প্রয়োজনে তারা কলকাতায় আক্রমন করবে

 এবার পাকিস্তান সব সীমা ছাড়িয়ে বলেছে - প্রয়োজনে তারা কলকাতায় আক্রমন করবে 



  পাকিস্তানের দুঃসাহস দেখে চমকে উঠতে হয়। এমনিতেই বিশ্বের অন্যতম 'জঙ্গি উৎপাদক দেশ' হিসাবে পাকিস্তানের যথেষ্ট নাম আছে। এবার তারা কলকাতায় আক্রমনের সাহস পর্যন্ত দেখিয়ে দিলো। এবার ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার আবহে ফের বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। কলকাতায় হামলা চালানোর হুমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি করেন, ভবিষ্যতে কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে। সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ বলেন, “ভারত যদি কোনও ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন চালানোর চেষ্টা করে, তাহলে আমরা সেটার জবাব কলকাতায় দেব।” আসিফের দাবি, ভারত নিজেদের লোকদের দিয়ে অথবা আটকে থাকা পাকিস্তানিদের মধ্যে কোথাও মৃতদেহ ফেলে একটি অভিযান চালানোর ছক কষছে। তেমনটা করা হলে কলকাতাতেও হামলা করবে পাকিস্তান। 


  যদিও ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করলেও, নিজের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি পাক প্রতিরক্ষামন্ত্রী। তবে যুক্তিহীন ও বিতর্কিত কথা বলতে খোয়াজা আসিফের যে জুড়ি নেই, তা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। একটি সংবাদমাধ্যমে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান যে দাবি করে ভারতের যুদ্ধবিমান নামিয়েছে, তার কী প্রমাণ আছে। তার জবাবে আসিফ বলেছিলেন, ‘এটা তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।’ উল্লেখ্য বিষয় হল, এর আগে বৃহস্পতিবার পাকিস্তানকে সতর্ক করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছিলেন, "'অপারেশন সিঁদুর' বন্ধ হয়নি, তা স্থগিত রয়েছে। এর পরে পাকিস্তান যদি কোনও নোংরা কাজ বা দুঃসাহসিক কাজ করতে চায় তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.