Type Here to Get Search Results !

ভোটে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা চলবে না

 ভোটে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা চলবে না 



  প্রবল কড়া মনোভাব কমিশনের। তারা ভোটকে একদম শান্ত রাখতে চায়। সেই কারণেই ভোটে পুলিশের বাহিনীকেও বেছে বেছে কমিশন নিয়োগ করবে। এবারও ভোটের (West Bengal Assembly Election) কাজে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশে ‘না’ কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে লেখা চিঠিতে ECI নির্দেশ দিয়েছে, ভোটের কাজে কোনও সিভিক পুলিশ, গ্রিন পুলিশকে মোতায়েন করা যাবে না। কোথায়, কোন ক্ষেত্রে হবে পুনর্নিবাচন? তাও জানাল নির্বাচন কমিশন। নজরে নির্বাচন। ভোটের (West Bengal Assembly Election) মুখে ফের রাজ্যে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বুধবার রাজ্যের পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কোন কোন ক্ষেত্রে পুনর্নিবাচন হবে, তাও এই বৈঠকেই স্পষ্ট করে দেয় কমিশন। 


  সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, প্রায় ৩ হাজার ক্যামেরায় নজরদারি চালানো হবে বুথের ভিতরে ও বাইরে। রাস্তাতেও চলছে নাকা চেকিং। যদি কোনও কারনে কোনও বুথের ক্যামেরা বন্ধ থাকে, সেই বুথে অবিলম্বে পুনর্নিবাচন ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। ক্যামেরায় গন্ডগোল দেখলেই সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সকলকে সতর্ক করার বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.