Type Here to Get Search Results !

ঝাড়খন্ডের জলাশয়ে মিশাইল, ব্যাপার কি?

 অফবিট 


ঝাড়খন্ডের জলাশয়ে মিশাইল, ব্যাপার কি?



মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ চলেছে। আকাশ অন্ধকার করে দিয়েছে বহু মিশালের ধোঁয়া। তাই বলে ঝাড়খান্ডে মিশাইল? এই নিয়ে হেমন্ত শোরেনের রাজ্যের সিংভূম জেলায় গত দুই মাসে তিনটি মিসাইল বোমা উদ্ধার হল। এবার বাহারাগোড়া থানার অন্তর্গত সুবর্ণরেখা নদীর কাছে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন হল, কোথা থেকে আসছে মিসাইলগুলি? বিশেষজ্ঞদের দাবি, কার্যত মাটির নিচ থেকে বিপজ্জনক ইতিহাস বেরিয়ে আসতে শুরু করেছে। কারণ তাঁদের অনুমান, এই মিসাইল বোমাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের। পানিপোদা গ্রামের কয়েক জন জেলে অন্যদিনের মতোই সুবর্ণরেখায় মাঝ ধরতে বেরিয়ে ছিলেন। মাঝ নদীতে একটি বিরাটাকার ধাতব বস্তু দেখতে পান তাঁরা। কৌতূহলে সেটিকে টেনে নদীর পাড়ে তোলেন। এর পরেই বুঝতে পারেন জিনিসটি একটি মিসাইল। ঝুঁকি না নিয়ে খবর দেন স্থানীয় থানায়। 


  বাহারাগোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে নদীর ধারে কড়া নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য বিপদ এড়াতে ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, মিসাইল বোমাটির ওজন আনুমানিক ২০০ কেজি বা তার বেশি। গত দুই মাসে এই নিয়ে তৃতীয় মিসাইল বোমা উদ্ধার হওয়ায় এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। এর আগে গত ১৭-১৮ মার্চের মধ্যে সুবর্ণরেখা তীরে একটি মিসাইল উদ্ধার হয়েছিল। মার্চের শেষ সপ্তাহে আরও একটি মিসাইল উদ্ধার হয়। যেগুলিকে ভারতীয় সেনার বোমা নিষ্ক্রিয়করণ দল নিরাপদে নিষ্ক্রিয় করে। বার বার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা গোটা এলাকায় পূর্ণাঙ্গ তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন। ভবিষ্যতে কোনও দুর্ঘটনা এড়াতে নদী ও সংলগ্ন এলাকায় পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা চালানোর দাবি তুলেছেন তাঁরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.