Type Here to Get Search Results !

বাংলার সেই বিখ্যাত নায়িকা মীনাক্ষীকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান


বাংলার সেই বিখ্যাত নায়িকা মীনাক্ষীকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান 



   চাওয়াটা ঠিক আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখনও সেই পর্যায়ের বলে নাগরিক মহল মনে করছে না। তবুও মানুষ আশা তো করতেই পারেন। টলিপাড়ার মিষ্টি নায়িকা বলেই পরিচিত অভিনেত্রী শোলাঙ্কি রায়। সিরিয়াল থেকে তাঁর উত্থান হলেও বড়পর্দা ও ওটিটি মাধ্যমেও নিজের প্রতিভাকে তুলে ধরেছেন এই নায়িকা। কেরিয়ার নিয়ে ভীষণ ফোকাস শোলাঙ্কি। কোনওদিনই তাঁকে রাজনৈতিক মঞ্চে সেভাবে দেখা যায়নি। তাই তাঁর মনে কী চলছে বা আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর কী মনোভাব, সেটা জানা যায়নি। অন্য তারকাদের মতো শোলাঙ্কির রাজনৈতিক মতাদর্শ ঠিক কী, তা কোনওদিনই বলেননি গাঁটছড়ার খড়ি। তবে সম্প্রতি নায়িকা জানিয়েছেন আগামীদিনে তিনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে শোলাঙ্কি জানিয়েছেন নির্বাচন নিয়ে তাঁর কী মনোভাব। আর সেখানেই তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাকে দেখতে চান। নায়িকা খুব স্পষ্টভাবে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান।


  নায়িকা খুব স্পষ্টভাবে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। কারণ তাঁর মতে এই বছরের নির্বাচনে যতজন প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে লড়াকু প্রার্থী হলেন মীনাক্ষী। নায়িকার মতে, মীনাক্ষী মাটির মেয়ে। নতুন প্রজন্মের প্রতিনিধি। মীনাক্ষী বর্তমান সময়ের সমস্যাগুলিকে তুলে ধরেন বার বার। নায়িকা বাম প্রার্থীর ভূয়সী প্রশংসা করে এও জানিয়েছেন যে মীনাক্ষী ক্লান্তিহীন লড়াই লড়তে পারেন। জিতবেন কি না জানি না, কিন্তু আশা করব, মীনাক্ষী নিজের যুদ্ধে টিকে থাকুন। এছাড়াও শোলাঙ্কি জানিয়েছেন তাঁর পছন্দের রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সোমনাথ চট্টোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত জওহরলাল নেহেরু, ইরানের এখনকার বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, রাজনীতিবিদ হিসেবে এঁদের খুবই সম্মান করেন নায়িকা। প্রসঙ্গত, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন মীনাক্ষী। পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটির মেয়ে তিনি। বাবা-মা সিপিএমের সদস্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.