Type Here to Get Search Results !

পায়ের পাতার ছবি বিক্রি করে আপনিও রোজগার করতে পারেন

 অফবিট 


পায়ের পাতার ছবি বিক্রি করে আপনিও রোজগার করতে পারেন 



  বিষয়টা কিন্তু মোটেই সহজ নয়। নানা পথ অতিক্রম করেই যেতে হবে সেখানে। কিন্তু স্রেফ নিজের পায়ের পাতার ছবি থেকেই লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় জানতেন? যতই বিচিত্র লাগুক শুনতে, বিষয়টা নিখাদ সত্যি। তবে এইটুকু শুনলে মনে প্রশ্ন জাগতেই পারে, ভারতে কি এটা আদৌ প্রযোজ্য হবে? তার চেয়েও বড় কথা, বিষয়টা নিরাপদ তো? কোনও আইনি ঝামেলায় পড়তে হবে না তো? উত্তরটা কিন্তু একটু জটিল। সহজ ‘হ্যাঁ’ কিংবা ‘না’ দিয়ে বোঝানো যাবে না। এদেশে কি পায়ের পাতার ছবি বিক্রি করা আইনত সিদ্ধ? আপাত ভাবে তা নয়। অন্তত যতক্ষণ আপনি নিয়ম মেনে চলছেন। কী নিয়ম? প্রথমত, ছবি বিক্রির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতেই হবে। দ্বিতীয়ত, নিজের ফোন ব্যবহার করতে হবে। তৃতীয়ত, নিশ্চিত করতে হবে যে আপনার ‘কনটেন্ট’ অশ্লীল নয়। 


  তবে খেয়াল রাখতে হবে, কোনও কোনও সোশাল মিডিয়া এই ধরনের ছবি ব্লক করে দিতে পারে। বা জারি করতে পারে সাময়িক নিষেধাজ্ঞা। যদি তারা নিশ্চিত থাকে, আইন ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি এই উপার্জন কিন্তু করযোগ্য। সেটাও ফাইলিংয়ের সময় খেয়াল রাখতে হবে। সুতরাং সব মিলিয়ে যতই এই ধরনের ছবি বিক্রি আইনত বৈধ হোক, আপনাকে তা করার সময় নিরাপদে থাকতেই হবে। আর সেজন্য কিছু বিশেষ দিকে খেয়াল রাখা দরকার। এদেশের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এবং ভারতীয় দণ্ডবিধির কিছু ধারা অনুসারে বিষয়টা বেআইনি প্রতিপণ্ণ হতেই পারে, যৌন উসকানিমূলক পোস্ট করার জন্য। এবং সেক্ষেত্রে মাথায় রাখা দরকার কোনটা যৌন উসকানিমূলক আর কোনটা নয় সেটা কিন্তু আপেক্ষিক। সুতরাং সতর্ক থাকতই হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.