Type Here to Get Search Results !

"শেখ হাসিনা দিল্লিতে কি করছেন?" - প্রশ্ন অভিষেকের



  অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বললেন, এতদিন ধরে প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কার স্বার্থে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। শুক্রবার বিকেলে বিজেপির সংকল্প যাত্রা নিয়ে আলোচনা প্রসঙ্গে অভিষেক বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তাঁর সরাসরি প্রশ্ন, “শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচাকে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? যখন বাংলাদেশে চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল, তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে?” 


  মোদী-শাহর একের পর এক প্রচার বাংলায়। এরই মধ্যে শুক্রবার বিজেপি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। ১৫ টি সংকল্পের কথা বলা হয়েছে তাতে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বাংলার বর্তমানে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। আর তাতে শাহর মুখে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। তারই পাল্টা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল শেখ হাসিনা প্রসঙ্গ। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের জেরে শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে এক চরম হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রথম নয়, অভিষেক এর আগেও দিল্লির নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “বাংলাদেশে কী হয়েছে আপনারা দেখেছেন। সেখানেও মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তখন তাঁরা রাস্তায় নেমেছিলেন। এখানেও তাই হতে পারে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.