অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা কিন্তু মার্জিনালি এগিয়ে রেখেছে বিজেপিকে
বুথ ফেরৎ সমীক্ষা বা Exit Poll অব্যর্থ বা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত তা কেউ কখনো বলে নি। কখনো মেলে আবার কখনো একদম মেলে না। তবে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সংস্থা এই সমীক্ষা করে চলেছে। আর ভোট শেষ হতেই তার ফল প্রকাশ করছে। বুধবার রাতে বেশ কয়েকটি সংস্থার Exit Poll এর রিপোর্ট -
* চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্টে এগিয়ে বিজেপি
চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্ট বলছে, বিজেপি জিতছে ১৫০ থেকে ১৬০টি আসনে। তৃণমূলের দখলে আসতে পারে ১৩০-১৪০টি আসন। অন্যান্য- ৬-১০টি আসন।
* Praja Polls বলছে তৃণমূল পেতে পারে ৮৫-১১০টি আসন
বিজেপি ১৭৮-২০৮টি আসন
অন্যান্য ০-৫টি আসন
* Poll Diary-র হিসেবে তৃণমূল পেতে পারে ৯৯-১২৭টি আসন।
বিজেপি পেতে পারে ১৪২-১৭১ আসন।
কংগ্রেস ৩-৫
বাম -২-৩
অন্যান্য- ০-১
* JVC-র বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল জিততে পারে ১৩১-১৫২টি আসনে। বিজেপি জিততে পারে ১৩৮-১৫৯ টি আসনে। বাম- ০-১।
* People’s Pulse-এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে তৃণমূল জিতছে। ১১৭ থেকে ১৮৭টি আসন যেতে পারে তৃণমূলের দখলে। বিজেপি ৯৫-১১০
কংগ্রেস ১-৩
বাম ০-১
