'জনমত সমীক্ষা' এর এক্সিট পোল বলছে ২০০ বেশি সংখ্যা নিয়ে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা
এক্সিট পোল ধ্রুব সত্য হবে তা কিন্তু নয়। এবার পশ্চিমবঙ্গে প্রকাশিত এক্সিট পোলের অধিকাংশ বলেছেন, বিজেপি জিতছে। কিন্তু ' জনমত সমীক্ষা' অন্য কথা বলছে। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই মুহূর্তে তা নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে সামনে এল একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। ‘জনমত পোলস’-এর রিপোর্ট বলছে, ফের বিপুল ভোটে জিতবে তৃণমূল। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে চতুর্থবার শাসকের মসনদে বসবে ঘাসফুল শিবিরই। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল শাসক শিবির। ‘জনমত পোলস’-এর এক্সিট পোল অনুযায়ী, এবারও তার অন্যথা হবে না। তৃণমূল ছাব্বিশের ভোটে পেতে চলেছে ১৯৫ থেকে ২০৫টি আসন। বিজেপি ৮০-৯০টি আসন পেতে চলেছে।
অন্যদিকে পিপলস পালস’-এর এক্সিট পোলও প্রায় একইরকম। তাদের হিসাব বলছে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে তৃণমূলই। তাদের হিসাব অনুয়ায়ী, তৃণমূল পেতে পারে ১৭৮-১৮৯টি আসন। বিজেপির আসনসংখ্যা থাকবে একশোর নিচেই। ‘পিপলস পালস’-এর বুথফেরত সমীক্ষা বলছে, গেরুয়া শিবির পেতে পারে ৯৫-১১০টি আসন। কংগ্রেস ১-৩টি আসন পেতে পারে। বামেদের শূন্যের গেরো কাটতে পারে। তবে ১টি বেশি আসনের বেশি নয় বলেই মত ‘পিপলস পালস’-এর।
