Type Here to Get Search Results !

রাজ্যসরকার গঠনের নির্ণয়ক আমরাই হতে চলেছি - দাবি কংগ্রেসের

 রাজ্যসরকার গঠনের নির্ণয়ক আমরাই হতে চলেছি - দাবি কংগ্রেসের 



  সত্যি কিন্তু এবার ভোটের ফল প্রকাশের পরে মন্ত্রীসভা গঠন নিয়ে একটা সমস্যা তৈরী হতেই পারে - বিশেষজ্ঞদের অনেকেই সেই কথা বলছেন। সেই কথাই বলছেন বাংলার কংগ্রেস। বঙ্গে আজ, শনিবার ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। পরপর তিনটি সভা রয়েছে তাঁর। প্রথম সভা হুগলির শ্রীরামপুরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার-সহ জেলার সব প্রার্থীকে নিয়ে। সেখান থেকে কপ্টারে শহিদ মিনারের সভায় যোগ দিতে আসবেন রাহুল গান্ধী। শেষ সভা মেটিয়াবুরুজে। এর মধ্যেই বিজেপির মানিকতলার প্রার্থী তাপস রায় শুক্রবার ফেসবুকে পোস্ট করে লেখেন, লন্ডন কোর্ট জানিয়েছে, নীরব মোদির ব্যাঙ্ক গ্যারেন্টারে সই রয়েছে খোদ রাহুল গান্ধীর। তাঁর কটাক্ষ, ‘বোঝ ঠেলা, ডাকাত আবার চৌকিদারকে চোর বলছে!’ এর পরই কংগ্রেসের তরফে এর প্রতিবাদ জানিয়ে তাপসের এই দাবিকে পাল্টা ভুয়া বলে দাবি করে নির্বাচন কমিশনে এই পোস্ট ধরে নালিশ জানানো হয় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। 


  এদিকে এদিন দলের রাজ্যসভার দুই সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ কলকাতায় এসে দাবি করেছেন, রাজ্যে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে কংগ্রেস। ২০ বছর পর তারা একা লড়ছে। এই প্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপি উভয়কেই নিশানা করে নেতৃত্ব। প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ সিংয়ের বক্তব্য, কংগ্রেস এখানে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসছে। একযোগে দুজনেই বলেছেন, “এখানে দুই বড় দলের দিকে মূল নজর থাকলেও, কংগ্রেস তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে। কংগ্রেসই আগামিদিনে নির্ণায়ক ভূমিকা নেবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.