Type Here to Get Search Results !

শুধু ভবানীপুরে বিজেপি জিতলেই সারা বাংলা বিজেপির দখলে আসবে - হাজরার সভামঞ্চ থেকে অমিত শাহ

 শুধু ভবানীপুরে বিজেপি জিতলেই সারা বাংলা বিজেপির দখলে আসবে - হাজরার সভামঞ্চ থেকে অমিত শাহ 



  অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ - এর মধ্যে অঙ্গ ও কলিঙ্গ বিজেপির দখলে আগেই এসেছে। এবারের লক্ষ বঙ্গ। তাই সর্বশক্তি নিয়ে নেমে পড়েছে বিজেপি। আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে সমর্থন জানাতে দিল্লি থেকে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হাজরার সভা মঞ্চ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন অমিত শাহ। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন- ২০১৪ সাল থেকে যে যে রাজ্যেই বিজেপি সরকার গঠিত হয়েছে, সেখানে বিকাশ হয়েছে। এবার বাংলার পালা। বাংলায় পরিবর্তন তো হবেই। ভবানীপুরেও পরিবর্তন দরকার। হাতজোড় করে অনুরোধ করছি, পুরো বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। এই জন্য পরির্তন দরকার। 


  তিনি আরো বলেন,যেভাবে বাংলায় দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট রাজ সাধারণ মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে, অনুপ্রবেশ এত বেড়েছে যে পশ্চিমবঙ্গের অস্তিত্বই সঙ্কটে পড়েছে। এর মুক্তি একটাই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন।আজ সকালে কিছু সাংবাদিকের ফোন এসেছিল, তারা বলছিলেন, বাংলার জনতা চায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাক, তৃণমূলের গুণ্ডারা জেলে যাক, বিজেপির কর্মীদের খুন করেছে যারা, তাদের বেছে বেছে জেলে ভরা হোক। আমি বললাম, অসুবিধা কোথায়? ওরা বললেন, টিএমসির গুণ্ডারা ভোট করতে দেবে না। আমি বললাম, কোনও গুণ্ডার সাহস নেই ভোটারদের আটকানোর। এইবার ভয়মুক্ত হয়ে ভোট করতে হবে। শুধু তৃণমূলকে হারাতে হবে না, সমূলে উপড়ে ফেলতে হবে। শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন, আমি বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকে হারাও। শুভেন্দুর রেকর্ড আছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো গড়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এইবার মমতাজি পুরো বাংলাতেও হারবেন আর ভবানীপুরেও হারবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.