Type Here to Get Search Results !

বিমানে মহুয়াকে দেখে 'চোর চোর' শ্লোগান ওঠে

 বিমানে মহুয়াকে দেখে 'চোর চোর' শ্লোগান ওঠে 



  এটা অবশ্যই কখনো বাংলার সংস্কৃতি নয়। কিন্তু গত কয়েক বছর ধরে কে কার কথা শোনে। 

রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। গণনাকেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোঁড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্তার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁকে দেখামাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।” ছাব্বিশের নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করছে আমজনতা। তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামাও দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। 


  গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে আমজনতা। দেব-যাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তাঁর উদ্দেশ্যেও উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কার্যত টিশার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ। যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাঁকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী। তোলেন চোর স্লোগান। বলা হয়, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.