Type Here to Get Search Results !

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর হঠাৎ মদ্যপানে আসক্ত হলেন কেন?

 শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর হঠাৎ মদ্যপানে আসক্ত হলেন কেন?



  গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অন্ধকার গল্প। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি, সেই সত্যই এখন চর্চার কেন্দ্রে। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের মানসিক যন্ত্রণার কথা অকপটে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।জাহ্নবী জানান, সেই সময়টা তাঁর জন্য একেবারেই স্বাভাবিক ছিল না। কোনও এক গোপন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নেন। জাহ্নবীর কথায়, “আমি বলব না যে আমার আসক্তি তৈরি হয়েছিল বা আমি মদের অপব্যবহার করছিলাম, কিন্তু আমি ঘন ঘন মদ্যপান করতে শুরু করেছিলাম। মনের ভেতর একটা জেদ চেপে বসেছিল যে- আমায় নেশা করতেই হবে।” 


  আসলে মনের ক্ষত ঢাকতেই যেন বার বার গ্লাসে চুমুক দিতেন তিনি। তবে কেন মদ্যপানে আসক্ত হয়েছিলেন তিনি সেই বিষয় উল্লেখ করেননি। তবে এই অভ্যাস খুব বেশিদিন স্থায়ী হয়নি। জাহ্নবী বুঝতে পারেন যে তিনি ভুল পথে হাঁটছেন। অভিনেত্রী লক্ষ্য করেন, মদ্যপানের ফলে তাঁর শরীর খারাপ হতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ‘হ্যাংওভার’ হতো, তাঁতে বেশ সমস্যা হত অভিনেত্রীর। ধীরে ধীরে নিজেই নিজেকে নেশা মুক্ত করেন অভিনেত্রী।ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই পেরিয়ে জাহ্নবী এখন কেরিয়ারে মনোযোগী। গত বছর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী ছবিতে। মেগাস্টার রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ (Peddi) ছবিতে দেখা যাবে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.