Type Here to Get Search Results !

বনগাঁয় তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে চলছিল 'মধুচক্র'



   এমন একটা সুযোগের অপেক্ষায় হয়তো বসেছিল স্থানীয় মানুষেরা। আর ২০২৬ নির্বাচনে সেই সুযোগ চলে আসলো হাতে। খোদ কাউন্সিলরের বাড়িতেই দিনের পর দিন মধুচক্র চলছিল বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ভরদুপুরে কাউন্সিলরের ঘরের মধ্যে দুই মহিলাকে দেখা যায়, এক ব্যক্তি সেখানে মদ্যপান করছিলেন বলেও অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকার ঘটনা। তৃণমূল কাউন্সিলর ছাড়া আরও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়।


  এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরেও একই ঘটনা ঘটে। বিষয়টা নিয়ে প্রথমে সতর্ক করেন এলাকার লোকজন। কিন্তু কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ। কিছু সময় পরে তাঁরা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক। মহিলাদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হওয়াতেই তাঁরা এসেছেন। পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই মহিলা, কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কাউন্সিলর প্রায়ই বাইরে থেকে লোক নিয়ে আসছিলেন। মহিলারাও আসছিলেন। মধ্যরাত অবধি পার্টি চলত। দেখলাম দুজন মহিলা ও এক পুরুষ ঘরের মধ্যে বসেছিলেন। মদ্যপান চলছিল।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.