Type Here to Get Search Results !

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন অবাধ যাতায়াত - তুলে নেওয়া হয়েছে সমস্ত গার্ডওয়াল

 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন অবাধ যাতায়াত - তুলে নেওয়া হয়েছে সমস্ত গার্ডওয়াল 



  বিষয়টা এতো দ্রুত হবে, তা কেউই প্রত্যাশা করেন নি। কিন্তু এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আম-আদমি, মুখ্যমন্ত্রী নন। ফলে তার নিরাপত্তা ধীরে ধীরে সব উঠে যাচ্ছে। দুই শতাধিক আসন পেয়ে পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে বিজেপি। এমনকী মমতার ঘরের কেন্দ্র ভবানীপুরেও ১৬ হাজার ভোটে হারতে হয়েছে তাঁকে। মমতার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, তারই মধ্যে তাঁর বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা।

৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই বরাবর থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর পৈতৃক বাড়ি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত, তাঁর সেই বাড়িতে খুব  বেশি বদল হয়নি। তবে বদলে গিয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবেশ। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলে গার্ডরেল পেরতে হত। জানা যাচ্ছে নবান্নের নির্দেশে সমস্ত গার্ডরেল তুলে নিয়েছে পুলিশ। তবে কিছু পুলিশ এখনো পাহারায় আছে। একেই বলে ভাগ্যের পরিহাস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.