Type Here to Get Search Results !

আবার বিতর্কে অনুরাগ কাশ্যপ


আবার বিতর্কে অনুরাগ কাশ্যপ 


  অনুরাগ কাশ্যপ মানেই যেন বিতর্ক। আবার তিনি নতুন বিতর্কে জড়ালেন। 

সমাজমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে এক চরম আপত্তিকর মন্তব্য করার মাসুল এবার হাতেনাতে গুনতে হচ্ছে তাঁকে। এই ঘটনার জেরে গুজরাটের সুরাট আদালত বলিউড পরিচালকের বিরুদ্ধে সরাসরি জামিন অ


যোগ্য গ্রেফতারি পরোয়ানা (Non-Bailable Warrant) জারি করেছে। সমন পাঠানোর পরেও আদালতে হাজিরা না দেওয়ায় আইনি চাপ আরও বাড়ল ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত এই পরিচালকের ওপর। ঘটনার সূত্রপাত গত বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসে। মহারাষ্ট্রে মহাত্মা জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র ‘ফুলে’ (Phule) ছবির ঝলক বা টিজার মুক্তির পর থেকেই বিতর্ক দানা বাঁধে। ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ সহ বেশ কিছু গোষ্ঠী ছবিটির তীব্র বিরোধিতা শুরু করে। সেই সময় প্রতিবাদীদের একহাত নিয়ে সমাজমাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়েছিলেন অনুরাগ।


   এই মন্তব্যের বিরুদ্ধে সুরাটের বাসিন্দা তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও আইনজীবী কমলেশ রাভাল আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, অনুরাগের এই মন্তব্য কেবল একটি নির্দিষ্ট জাতির ভাবাবেগে আঘাত করেনি, বরং সমাজে জাতিগত বিদ্বেষ ও অশান্তি ছড়ানোর জন্য যথেষ্ট।নথিপত্র ও প্রমাণ খতিয়ে দেখে সুরাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্পষ্ট জানায়, এই ধরনের মন্তব্য সমাজে শান্তি নষ্ট করতে পারে। এর পরেই ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৯৬ (বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি), ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান) এবং ৩৫৩(২) (ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে তথ্য প্রচার) ধারায় মামলা রুজু করার নির্দেশ দেয় আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও অনুরাগ দেখা না করায়, এবার তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। যদিও পুলিশ কমিশনারের কাছে অনুরাগের তাৎক্ষণিক গ্রেফতারির যে আর্জি জানানো হয়েছিল, তা এই মুহূর্তে মঞ্জুর করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.