Type Here to Get Search Results !

একেই বলে রাজনীতি!

 একেই বলে রাজনীতি!



রাজনীতিতে কিনা হয়। এবার পাঁঠার গলায় রাজনৈতিক নেতার নামে পোস্টার ঝুলিয়ে মন্দিরে পুজো দিলেন। ভোট মিটতে ফের রঙ্গে ভরে উঠেছে বঙ্গ রাজনীতি। দলীয় নেতাদের ‘কলকাঠি’তে এবারের বিধানসভা ভোটের টিকিট মেলেনি। তারপর থেকে ক্ষোভ জমেছিল মনে। তখনই প্রার্থীদের ‘পরাজয়’ চেয়ে তাঁদের নামে দেবতার কাছে ছাগল মানত করেছিলেন প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ছাব্বিশের ভোটে সেই তিনজনই পরাজিত হয়েছেন। তাতে মনস্কামনা পূরণ হয়েছে তপনবাবুর। বুধবার তাই জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে ছাগস উৎসর্গ করে বলির ব্যবস্থা করলেন তিনি। তপনবাবুর এমন কাণ্ডে বুধবার অনেকেরই চোখ কপালে। 


  পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবারের ভোটে টিকিট পাননি। তার বদলে কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীকে এই কেন্দ্রে প্রার্থী দেয় দল। তাতেই ক্ষুব্ধ তপনবাবু দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। এবারের ভোটে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভরাডুবি হয়েছে তৃণমূলের। একুশের নির্বাচনে যেখানে ১৬টির মধ্যে বিজেপির আসন সংখ্যা ছিল শূন্য, সেখানে ছাব্বিশে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪, মাত্র দু’টি আসন টিকিয়ে রাখতে পেরেছে তৃণমূল। আর দলের এই ব্যর্থতায় খুশি তৃণমূলের প্রাক্তন বিধায়ক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.