আন্তর্জাতিক
কিউবাতে কমিউনিস্ট সরকারের পতন ঘটাতে ময়দানে নেমে পড়েছে ট্রাম্প
বিশ্বের অন্যতম ফ্যাসিস্ট মানুষ ডোনাল্ড ট্রাম্পের এবারের শেন দৃষ্টি ছোট্ট কিউবার উপর। চলতি বছরে গ্রীষ্মকাল শেষ হওয়ার আগেই কিউবাতে কমিউনিস্ট সরকারের পতন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে কিউবায় ভঙ্গুর সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়াতে চলেছে আমেরিকার। উদ্দেশ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দ্বীপরাষ্ট্রে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করা যাতে কমিউনিস্ট সরকারের পক্ষে সেখানে টিকে থাকা কঠিন হয়। ট্রাম্প প্রশাসনের এহেন চাহিদার নেপথ্যে কূটনীতির পাশাপাশি রয়েছে ঘরোয়া রাজনৈতিক স্বার্থ। লক্ষ্য পূরণে সেখানে সেনা নামাতেও ট্রাম্প দ্বিধা করবেন না বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, ট্রাম্প আসলে প্রমাণ করতে চাইছেন যে তাঁর শাসনকালে আমেরিকার ঘোষিত শত্রুদের অন্তত একজনের স্থায়ী নিষ্পত্তি হয়েছে।
কিউবায় কমিউনিস্ট সরকারের পতন হলে লাতিন আমেরিকায় বামপন্থী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন বড়সড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পুরো পশ্চিম গোলার্ধে একচেটিয়া দখল প্রতিষ্ঠা হবে আমেরিকার। পাশাপাশি, আগামী নভেম্বর মাসে আমেরিকার দক্ষিনাত্যের প্রদেশগুলিতে রয়েছে সংসদীয় নির্বাচন। সেখানে ট্রাম্প জমানায় মুদ্রাস্ফীতি ও জীবনধারণের খরচ ব্যাপক বেড়ে যাওয়া, অভিবাসীদের উপর হেনস্থার ঘটনায় ট্রাম্প প্রশাসনের উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। অথচ এই অঞ্চলকে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। নির্বাচনের আগে আমেরিকা যদি কিউবাকে দখলে আনতে পারে সেক্ষেত্রে এখানে ট্রাম্পের বড় জয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
