Type Here to Get Search Results !

তিনিই নাকি প্রভু যীশুর অবতার - দাবি নাসিরের

 আন্তর্জাতিক 


তিনিই নাকি প্রভু যীশুর অবতার - দাবি নাসিরের 



  হোয়াইট হাউসের অদূরে ফের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি আবার খুনের ষড়যন্ত্র ছিল? এই নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে হামলাকারী যুবকের ছবি প্রকাশ্যে আনল মার্কিন সিক্রেট সার্ভিস। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২১ বছর বয়সি ওই বন্দুকবাজের নাম নাসির বেস্ট। গত বছর ছোটখাটো অপরাধে জড়িত থাকার জন্য তিনি দু’বার গ্রেপ্তার হয়েছিলেন। একবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং অন্যবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য তাঁকে গ্রেপ্তার করেছিল মার্কিন পুলিশ। সূত্রের খবর, শনিবার হোয়াইট হাউসের সামনে গুলির লড়াইয়ের পর যখন পুলিশ এবং সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে আটক করে, তখন নাসির জানান, তিনি প্রভু যিশু খ্রীষ্টের অবদার। 


   তাই তিনি চান তাঁকে গ্রেপ্তার করা হোক। কিন্তু কী কারণে তিনি হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের সন্দেহ, নাসির মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তবে এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে। এর আগে নাসিরকে হোয়াইট হাউস চত্বর থেকে দূরে থাকার জন্য আমেরিকার এক আদালত নির্দেশিকা জারি করেছিল। কিন্তু বারবার তিনি সেই নির্দেশ লঙ্ঘন করেন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডিরেক্টার কাশ প্যাটেল বলেন, “ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য সামনে এলে তা প্রকাশ্যে আনা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.