Type Here to Get Search Results !

সোমবার দুপুরে অভিষেকের বাড়ি ঢুকে 'মনিটর' নিয়ে গেলো কলকাতায় পুলিশ

 সোমবার দুপুরে অভিষেকের বাড়ি ঢুকে 'মনিটর' নিয়ে গেলো কলকাতায় পুলিশ



  সোমবার দুপুরে একদল সাদা পোশাকের কলকাতায় পুলিশ সোজা ঢুকে যান অভিষেকের 'শান্তিনিকেতন' বাড়িতে। কৌতূহলি সাংবাদিকরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকে বাইরে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেই পুলিশ অভিষেকের বাড়ি থেকে একটি মনিটর নিয়ে দ্রুত চলে যান। তিনজন পুলিশ অফিসার ভিতরে ঢোকেন। খানিকক্ষণ সেখানে থাকেন। তারপর বড় আকারের LED মনিটর খুলে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যান তাঁরা। আর তারপর থেকেই তৈরি হয় যাবতীয় জল্পনা। খানিক বাদে দেখা গেল বাড়ির অন্যান্য সদস্যরা অন্য একটি গাড়িতে উঠে বেরিয়ে যান। কিন্তু আদতে কী কারণে এই সব হচ্ছে তা এখনও জানা যায়নি। এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের তরফে অভিষেকের কালীঘাটের বাড়ি ও হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতন’ বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তাঁরা দেখে গিয়েছিলেন এই শান্তিনিকেতন নামক বাড়ি ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে।


  এরপর ৪০০ (১) ধারায় ১৮৮ A হরিশ মুখার্জি রোড, ১২১ কালীঘাট রোডে ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকানটি যে বাড়ির নীচে (সেটি মূলত অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে) সেখানেও বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে নোটিস পাঠানো হয়েছে। এরপর সেই উত্তর দিতে সময় চান অভিষেক। আজ সেই চিঠির উত্তর দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই সকল জল্পনার মধ্যেই আজ অভিষেকের বাড়িতে হাজির হলেন পুলিশ আধিকারিকরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.