"আমায় জোর করে হারানো হয়েছে " - মমতা বন্দ্যোপাধ্যায়
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই সত্যিকে মেনে নিতে চান না। তাও জনাদেশকে তিনি স্বীকার করেন না। এইবারও একই ঘটনা ঘটেছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, প্রথমে তিনি এগোবেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন। এরপর ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে ঘুরবে খেলা। তারপর থেকে ফের বিজেপি জিতবে। সোমবার দেখা গেল ঠিক তেমনটাই হয়েছে। গণনার রাউন্ড যত এগিয়েছে, ততই মমতার মার্জিন কমেছে, এগিয়েছেন শুভেন্দু। এরই মধ্যে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট অভিযোগ, ভোট লুঠ করা হয়েছে। এমনকী, তাঁকে মারধর করা হয়েছে। তিনি আবার ফিরে আসবেন।
বিকেল হতেই গণনাকেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে কম উত্তেজনা হয়নি। তাঁর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান দেওয়া হয়। তবে, মমতা ঠায় ছিলেন সেই গণনা কেন্দ্রে। এরপর রাত আটটা নাগাদ বেরিয়ে আসেন তিনি। সাংবাদিকদের সামনে তিনি বড় অভিযোগ করেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।”
