Type Here to Get Search Results !

BSF-কে ২৩০ বিঘা জমি দিলেন শুভেন্দু

 BSF-কে ২৩০ বিঘা জমি দিলেন শুভেন্দু



  মমতা যা পারেন নি, বা করেন নি কয়েক দিনের মধ্যেই তা করে দেখালেন শুভেন্দু। কথা মতো কাজ। সরকারে এসেই সীমান্ত সুরক্ষিত করতে জোর দিল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিএসএফের  আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করল BSF-এর কাছে।  ১৪২.৭৯ একর জমির অর্থ প্রায় ২৩০ বিঘা জমি। মুখ্যমন্ত্রী জানান, গত ১১ মে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরি ও সংশ্লিষ্ট পরিকাঠামোর জন্য ৬০০ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই এই জমি BSF-কে দেওয়া হয়েছে।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করতে বিএসএফ আউটপোস্ট এবং কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ জোরকদমে চলছে। অতিরিক্ত জমি হস্তান্তরের ফলে মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ১৪২.৭৯ একর। পাশাপাশি, ৯ জেলায় বিএসএফকে দেওয়া জমির হিসাবও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,  গত ২০ মে প্রথম দফায় পাঁচ জেলার মোট ৪৩ একর কেনা জমি এবং ৩১.৯ একর ভেস্টেড জমির অনুমোদনপত্র BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছিল।


  প্রসঙ্গত, গত সপ্তাহেই সীমান্তে দ্রুত কাঁটা তারের বেড়া তৈরি এবং বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়া প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর এরপরে কয়েক দিনের মধ্যে ১৪৩ একর জমি পেল BSF। আসলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট ২,২১৭ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা দেশের মধ্যে দীর্ঘতম। সরকারের দাবি, এর মধ্যে প্রায় ১,৬০০ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই কাঁটা তারের বেড়া তৈরি করা রয়েছে। তবে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ এখনও বাকি রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.