Type Here to Get Search Results !

ফের বদল কালীঘাটের OC

 ফের বদল কালীঘাটের OC 



  নাগরিক মহলের প্রশ্ন হচ্ছেটা কি? কালীঘাটে এমন কি করলো যে ২৪ ঘন্টার মধ্যে আবার OC বদল করতে হলো। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন। 

চামেলির স্থলাভিষিক্ত বলাই পোলেরহাট থানার অতিরিক্ত ওসি হিসেবে কাজ করছিলেন। তাঁকেই কালীঘাটের ওসি করে আনা হল। আর এবারের বদলের ফলে ৩৬ দিনে মোট ৪ বার কালীঘাট থানার ওসি বদল ঘটল।


   ভোট ঘোষণার পর থেকেই এই থানায় একের পর এক ওসি বদল করা হয়। প্রথমবার ২৯ মার্চ কালীঘাটের ওসি বদলানো হয়। তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। তবে সেই তাঁকে এক মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গৌতম দাসকে। তবে বিতর্কের মাঝে গৌতমকে সাসপেন্ড করা হয়। তাঁর জায়গায় আনা হয় চামেলিকে। তিনি ওসি হিসেবে উল্টোডাঙা মহিলা থানায় কর্মরত ছিলেন। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেলা হল। এবার কালীঘাটের দায়িত্ব পেলেন বলাই। গৌতমকে সাসপেন্ড করা হয়। তারপর দায়িত্ব দেওয়া হয় চামেলিকে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই আবার পালা বদল। এবার দায়িত্ব দেওয়া হল বলাইকে। যদিও কেন হুট করে চামেলিকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কিছুই জানান হয়নি। এখন দেখার পরবর্তী সময় কিছু জানা যায় কি না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.