আজকের আবহাওয়া
বৃহস্পতিবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। তারই প্রভাবে শুক্রবার সকাল থেকেও বৃষ্টি ও মেঘে ঢাকা আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
আজ ও পরশু রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দিনে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে একাধিক জায়গায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।আজ শহরের কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অংশে। সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজ্যে বর্ষা ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।