Type Here to Get Search Results !

তোলাবাজি ও অন্যান্য অভিযোগে এবার গ্রেফতার কলকাতার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার

 তোলাবাজি ও অন্যান্য অভিযোগে এবার গ্রেফতার কলকাতার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার 



  এখন যা অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলায় জেলের অভাব হয়ে পড়বে। এবার কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর-সহ আরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে সার্ভে পার্ক থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। ধৃত ব্যক্তির নাম তারকেশ্বর চক্রবর্তী। তিনি কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর পাশাপাশি কলকাতা পুরসভার বোরো ১১-এর চেয়ারম্যানও ছিলেন তিনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন বলে অভিযোগ। শ্লীলতাহানির চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা, ভয় দেখানো, তোলাবাজি-সহ ভেরি দখলের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। এই নিয়ে সার্ভে পার্ক থানায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের পর গতকাল গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


  অভিযোগ, তোলাবাজি ও ভেরি দখল করে মোটা টাকা আত্মসাৎ করেছেন কাউন্সিলর ও তাঁর দলবল। ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তির উপরও নজরদারি চলছে। কোথাও কোনও বেআইনি সম্পত্তি রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় বিজেপি সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে চোর ছাড়া একটাও লোক নেই। এখানে চুরি বিদ্যা শেখানো হয়। চুরির ভাগ দেওয়ার জন্য লাগামছাড়া দুর্নীতি হয়েছে। দুর্নীতি করলেই সাত খুন মাফ হয়েছে। এটাই তৃণমূলের নীতি। আরও অনেক দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা জেলে যাবেন বলে জানান তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.