Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



পরপর কয়েকদিন বৃষ্টির পর শহর কলকাতায় গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছিল। কিন্তু শনিবার ব্যাপক গরমে স্বস্তি উধাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, শনির পুনরাবৃত্তিই দেখা যেতে পারে রবিবারেও। অর্থাৎ এদিনও দিনের বেলায় কড়া রোদ ও ব্যাপক গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে। 


  আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। 

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।


  অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। পাশাপাশি এক-দু'টি জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হওয়ার আশঙ্কাও রয়েছে। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও, দার্জিলিং এবং কালিম্পং জেলার এক-দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস দিয়েছে IMD। এক্ষেত্রেও জারি রয়েছে লাল সতর্কতা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.