Type Here to Get Search Results !

আবার মার্কিন ঘাঁটিটে বড়োসরো হামলা চললো ইরান

 আন্তর্জাতিক 


আবার মার্কিন ঘাঁটিটে বড়োসরো হামলা চললো ইরান 



  আমেরিকাকে বার বার প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্বের আর একছত্র রাজা নয় মার্কিন প্রশাসন। ভারতীয় সময় রবিবার ভোর থেকেই ইরান-আমেরিকার মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে। ফের অশান্তির আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে ফের হুমকি দিল তেহরান। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা এবার নরকযন্ত্রণা ভোগ করবে। একইসঙ্গে উপসাগরীয় দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডারে হামলা চালিয় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতেই রবিবার কুয়েত এবং বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ করে তেহরান। তবে এই হামলা নিয়ে ওয়াশিংটন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। 


  অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রু’ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে চিহ্নিত করেছে এবং সেগুলিকে ধ্বংস করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) একটি বিবৃতিতে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। তাদের সতর্কবার্তা, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত মউ লঙ্ঘন করলে চলমান সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে।  মার্কিন ঘাঁটিতে হামলার পরই কড়া বিবৃতিতে আমেরিকাকে হুমকি দেয় আইআরজিসি। তারা জানিয়েছে, সিরিকে আমেরিকা যে হামলা চালিয়েছে, তার জেরে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হবে না। আগামী দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি নরকযন্ত্রণার সম্মুখীন হবে। এরপরই প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরব মধ্যপ্রাচ্যে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.