ইরানের নাম করে আবার হুঙ্কার দিলো ট্রাম্প
ট্রাম্প আবার স্পষ্ট জানিয়ে দিলো, শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে না মানতে আমেরিকা আবার যুদ্ধে নামবে। সুইজারল্যান্ডে শান্তি বৈঠকের মাঝেই ইরানকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের তেহরানকে কাঠগড়ায় তুললেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গেল, ”ইরান যদি চুক্তির শর্ত না মানে কিংবা তাদের আচরণ যদি যথাযথ না হয়, তবে যা করার তা-ই করব।” পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় রবিবার সুইজারল্যান্ডে শান্তি বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি ফেরাতে কয়েকদিন আগেই একটি মউ স্বাক্ষর করেছে ইরান এবং আমেরিকা।
কিন্তু বৈঠকটি কতটা ইতিবাচক, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, সূত্রের খবর, প্রথম ৮০ মিনিট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় আলোচনা। কিন্তু তারপর একটি বিরতি নেওয়া হয়। বিরতির পর ফের মুখোমুখি বসার কথা ছিল দু’পক্ষের। কিন্তু তার মাঝেই ট্রাম্পের হুমকির জেরে বৈঠক ছাড়েন ইরানি প্রতিনিধি দল। পরে অবশ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে, চূড়ান্ত চুক্তির জন্য শক্ত ভিত্তি তৈরি হয়েছে। যদিও তেহরান অস্বীকার করেছে, আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
