Type Here to Get Search Results !

মেয়ে প্রেরণার সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি প্রসেনজিৎ

 বিনোদন 


মেয়ে প্রেরণার সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি প্রসেনজিৎ



  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমেবাদ্বিতীয়ম৷ তাঁর সঙ্গে তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়ের খুবই ভাল সম্পর্ক৷ সম্প্রতি পল্লবীর ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁদের পারিবারিক বিষয় বেশ কিছু কথা উঠে এসেছে৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বহু বিতর্ক রয়েছে৷ তিন বার বিয়ে করেছেন তিনি৷ প্রথম ২বার বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর৷ তৃতীয় স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়৷ তাঁর প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী রায়৷ দ্বিতীয় স্ত্রী অপর্ণা৷ সেই বিয়ে থেকে এক কন্যা সন্তান তাঁর৷ তবে ডিভোর্সের পর তাঁরা একেবারে লাইম লাইটের থেকে দূরে৷ তৃতীয় স্ত্রী অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়৷ তাঁদের সন্তান তৃষাণজিৎ চট্টোপাধ্যায়৷ ডাক নাম মিশুক৷ ছেলের সঙ্গে প্রসেনজিতের সম্পর্ক অত্যন্ত ভাল এবং ছেলে সবসময় থাকে বাবার কাছাকাছি৷


  এবার পল্লবী চট্টোপাধ্যায় প্রসেনজিতের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা তুলে ধরেছেন তাঁর সাক্ষাৎকারে৷ তিনি বলেন যে যখন অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে প্রসেনজিতের বিয়ে হয় তখন তাঁকে এবং তাঁর মা রত্না চ্যাটার্জীকে জানানো হয়নি। এমনকী তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি৷ কারণ, সেই সময়ে প্রসেনজিৎ এবং তাদের মায়ের মধ্যে মনোমালিন্য হয়েছিল এবং তারা একে অপরের সঙ্গে কথা বলছিলেন না। এ বিষয়ে তাঁর মা খুব কষ্ট পেয়েছিলেন,তবে তাঁর কাছে বিষয়টা কখনই তেমন গুরুত্বপূর্ণ ছিল না, স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী৷ পল্লবী অভিনেতার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন এবং অভিভাবক হিসেবে তাঁর দায়িত্ব নিয়েও কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে, পরিস্থিতি যাই হোক না কেন, কোনও শিশুকে কখনওই অবহেলা করা উচিত নয়। দেবশ্রী ও প্রসেনজিতের সম্পর্ক বছর খানেক পর ভেঙে যায়৷ ফলে দাদার বউ হিসেবে দেবশ্রীর সঙ্গে পল্লবীরও তেমন সম্পর্ক তৈরি হয়নি৷ অন্যদিকে প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছিল পল্লবীর। তাঁদের মেয়েও পল্লবীর খুব প্রিয়৷ জানিয়েছেন নায়িকা৷ যদিও মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়ে যায়। এতে অত্যন্ত মর্মাহত হন পল্লবী৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.