Type Here to Get Search Results !

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর থেকে বাদ পড়লেন রচনা - কিছু প্রাসঙ্গিক কথা

 বিনোদন 


জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর থেকে বাদ পড়লেন রচনা - কিছু প্রাসঙ্গিক কথা 



   বাংলা টেলিভিশনের ইতিহাসে যেন এক যুগের অবসান। ‘জি বাংলা’-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ থেকে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যে শো বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেল সাড়ে চারটে বাজলেই বাঙালির ড্রয়িংরুমে একচেটিয়া রাজত্ব করেছে, যার সমার্থক শব্দই হয়ে উঠেছিল ‘রচনা বন্দ্যোপাধ্যায়’, সেখান থেকে তাঁর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিমান এবং দিদি নম্বর ১-এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা উজাড় করে দিলেন তিনি। স্মৃতির পাতা উল্টে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, এই শো-এর সঙ্গে তাঁর আত্মিক যোগ কতটা গভীর। তাঁর কথায়, “আমার ছেলের বয়স যখন মাত্র ৩ বছর, সেই সময় থেকে আমি ‘দিদি নম্বর ওয়ান’ করছি। আমার কাছে এই শো আমার নিজের সন্তানের মতো। ছেলেকে যেভাবে আগলে বড় করেছি, দিদি নম্বর ওয়ানকেও ঠিক সেভাবেই তিল তিল করে বড় করেছি।”


  পুরোনো দিনের কথা মনে করে তিনি বলেন, “এমন দিনও গিয়েছে, যখন ছেলেকে সময় দিতে হবে আবার শো-এর শুটিংও সামলাতে হবে। তাড়াহুড়ো করে মেট্রো চড়ে বাড়ি ফিরেছি। রাতে শুটিং শেষ করে যাতে কেউ চিনতে না পারে, তাই বোরখা পরে বাড়ি ফিরতাম। এই শো-এর সঙ্গে আমার ঠিক এমন একটা অনুভূতি জড়িয়ে রয়েছে।”চলতি বছরের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের সঙ্গে কি তাঁর এই বাদ পড়ার কোনও যোগ রয়েছে? এই প্রশ্নে রচনা স্পষ্ট জানান, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই আমার মনে হয়। তবে চ্যানেল কর্তৃপক্ষ, পরিচালক বা প্রযোজক কী ভেবেছেন, তা আমার জানা নেই।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.