Type Here to Get Search Results !

বিরোধিরাও গোপনে বলছেন, এমন ভালো বাজের আগে আর কখনো হয় নি

 বিরোধিরাও গোপনে বলছেন, এমন ভালো বাজের আগে আর কখনো হয় নি



   সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে। যার মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। এছাড়াও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণিমিত্রদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও এদিন করা হয়েছে। এই মুহূর্তে বেকারত্ব রাজ্যে বড় চ্যালেঞ্জ। বঙ্গ বিধানসভার প্রচারে একাধিক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহের বক্তব্যে শূন্যপদে নিয়োগের কথা উঠে এসেছে। আর এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে হবে তাও বারবার উঠে এসেছে বিজেপি নেতাদের কথায়। রাজ্যে পালাবদলের পরেই সেই কথা রাখল বিজেপি সরকার। নিয়োগ নিয়ে বড় ঘোষণা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। 


  অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ নিয়োগ করা হবে মহিলায়। এছাড়াও ২০ হাজার নিয়োগ করা হবে পুলিশে এবং শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা ৫০ হাজার। অর্থমন্ত্রী বলেন, “যেখানে প্রয়োজন, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।” অন্যদিকে আগেই রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটেও তা ঘোষণা করা হয়েছে। নতুন বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের জন্য এই ছাড় দেওয়া হবে। পাশাপাশি, এদিন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের পারিশ্রামিক মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও পারিশ্রমিক বাড়ছে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণিমিত্রদেরও। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, ২ হাজার টাকা করে এঁদেরও বেতন বাড়ছে। স্বীকৃতি দেওয়া হচ্ছে আশাকর্মীদের কাজকেও। এজন্য তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকেই বাড়তি এই টাকা মিলবে বলেও ঘোষণা অর্থমন্ত্রীর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.