অফবিট
সুইমিং পুলে সাঁতার কাটার সময় অন্তর্বাসে সাপ! তারপর?
সুইমিং পুলে সাঁতার কাটার আনন্দের মুহূর্ত এক লহমানয় যে দুঃস্বপ্নে বদলে গেল! পুলে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা অন্তর্বাসের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেন যুবক। কিছু একটা যেন নড়াচড়া করছে। ভালো করে খেয়াল করতেই বুক কেঁপে ওঠে। অন্তর্বাসের ভিতরে সেঁধিয়ে রয়েছে একটি আস্ত সাপ! হাড়হিম করা এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরৈয়া জেলায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই যুবক বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন। সবকিছুই ঠিক চলছিল। হঠাৎ ওই যুবক বুঝতে পারেন তাঁর অন্তর্বাসে কিছু একটা ঢুকেছে! কিন্তু সাপ, তা বুঝতেই পারেননি ওই যুবক। বিষয়টি দেখতে তাঁর বন্ধুরা এগিয়ে আসেন। বিষয়টি ভালো করে দেখতেই একেবারে চমকে ওঠার মতো কাণ্ড!
অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এহেন পরিস্থিতিতে ওই যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর বন্ধুরা। কিছুটা ঝুঁকি না নিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক! কোনওভাবেই যাতে সাপ বন্ধুকে স্পর্শ করতে না পারে, সেজন্য একেবারে ঝুঁকি নিয়েই সেটিকে ধরে রাখে। কোনও রকমে অন্তর্বাস খুলে তোয়ালে জড়িয়ে নেন ওই যুবক। এরমধ্যেই আরেক বন্ধু এগিয়ে এসে অন্তর্বাস-সহ সাপটিকে দূরে ছুড়ে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল।