Type Here to Get Search Results !

অভিষেককে 'সাসপেন্ড' করে তাক লাগিয়ে দিলো নয়া তৃণমূল

 অভিষেককে 'সাসপেন্ড' করে তাক লাগিয়ে দিলো নয়া তৃণমূল 



  একটা বিষয় খুবই পরিষ্কার যে তৃণমূল ঝুর ঝুর করে ভেঙে যাওয়ার পিছনে সবার আঙ্গুল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু মমতার অন্ধ স্নেহে অভিষেক দিব্যি ছিলেন। কিন্তু এবার নয়া তৃণমূল। তৃণমূলের 

সাংসদ ও বিধায়ক দলে আগেই ভাঙন ধরেছে। এবার কাউন্সিলরদের নিয়ে শহরের পাঁচতারা হোটেলে বিশেষ বৈঠকে বসল টিম ঋতব্রত।  কলকাতা পুরসভার ৭০ জন তৃণমূল কাউন্সিলর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কলকাতার প্রাক্তন মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী ফিরহাদ হাকিমও এই বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। নিউ টাউনের অভিজাত হোটেলে এই বৈঠক হচ্ছে। 


  এদিন বিধানসভায় বাজেট পেশের পরেই   তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতারা বিশেষ বৈঠকে বসেন। তাতে উপস্থিত, কলকাতা পুরসভার একগুচ্ছ প্রাক্তন কাউন্সিলররাও। রয়েছেন অন্যান্য জেলার তৃণমূল কংগ্রেসের নেতারাও, যাঁরা গত কয়েকদিনে ধীরে ধীরে টিম ঋতব্রততে যুক্ত হয়েছেন। ওই বৈঠকের নাম দেওয়া হয়েছে, 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন'। তৃণমূলের বিদায়ী বোর্ডের বহু কাউন্সিলর হাজির হন এদিনের গোপন বৈঠকে। বাস থেকে একে একে নামতে দেখা যায়  জুঁই বিশ্বাস, তারক সিং, অসীম বসু, কাকলি সেনদের। নিউটাউনের নোভোটেলে এই বৈঠকে হাজির ছিলেন বিধায়ক জাভেদ খানও। তাৎপর্যপূর্ণ বিষয়, এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে ঋতব্রতপন্থী তৃণমূল। ঘোষণা হয়েছে নতুন কমিটিও। সূত্রের খবর, হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক  অরূপ রায়কে ‘আসল’ তৃণমূলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিম। ৩০ জনকে নিয়ে নবগঠিত কমিটি সাধারণ সম্পাদক হয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.