Type Here to Get Search Results !

মাত্র ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর

 অফবিট 


মাত্র ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর



  নারী দশভুজা। একথা প্রতীকী নয় মোটেও। কমবেশি সব নারীই দু’হাতে দশদিক সামলান। তারই সাম্প্রতিকতম নিদর্শন দেখা গেল ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে। মাত্র ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই জরুরি আলোচনায় অংশ নিলেন, ভাষণ দিলেন এক সদ্য মা! এই প্রথমবার। সবটাই সামলালেন নিখুঁতভাবে, দক্ষতার সঙ্গে। কারণ, মা সব পারে। সুইডেনের মন্ত্রী রোমিনা পোরমুখতারির সেই ভিডিও এখন ভাইরাল। নেটিজেনরা বলছেন, মাতৃত্ব ও মন্ত্রিত্ব যে এমন সুন্দরভাবে সামলানো যায়, তা আবারও দেখিয়ে দিলেন রোমিনা। মন্ত্রী নিজে সংবাদমাধ্যমে জানান, ইচ্ছে করেই তিনি সদ্যোজাত সন্তানকে নিয়ে বৈঠকে এসেছেন। সমাজকে দেখিয়ে দিতে চান, মা হওয়া কোনও নারীর কেরিয়ারে বিন্দুমাত্র বাধা নয়, বরং গর্বের।


  ঘটনা দিন তিনেক আগের। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক চলছিল। তাতে যোগ দিতে যান সুইডেনের পরিবেশমন্ত্রী রোমিনা পোরমুখতারি। কিন্তু তাঁকে দেখে চমকে ওঠেন অনেকে। দেখা যায়, নিজের সঙ্গে ৩ মাসের ছোট্ট সন্তানকেও এনেছেন রোমিনা! শুধু তাই নয়, তাকে নিয়েই গোল টেবিল বৈঠকে বসেন সুইডেনের মন্ত্রী। রোমিনার পরবর্তী কার্যকলাপ একেবারে তাক লাগানোর মতো। বৈঠকের মাঝে নিজের বক্তব্য পেশ করতে উঠেও নিজের শরীরের সঙ্গে সন্তান অ্যাডামকে জড়িয়ে রাখেন। মাঝেমাঝে কেঁদে ওঠা খুদেকে শান্ত করেই দিব্যি ভাষণ চালিয়ে যান রোমিনা। সঙ্গে সন্তান রয়েছে বলে যে মন্ত্রী হিসেবে নিজের কাজে কোথাও ফাঁকফোঁকর রেখেছেন, তাও নয়। বরং খুব মনোযোগ সহকারে বৈঠকে অংশ নিয়েছেন রোমিনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.