Type Here to Get Search Results !

সোনা মহাপাত্র বলিউডে পুরুষতন্ত্রের অভিযোগ করে অরিজিৎকে কটাক্ষ করলেন

 বিনোদন 


সোনা মহাপাত্র বলিউডে পুরুষতন্ত্রের অভিযোগ করে অরিজিৎকে কটাক্ষ করলেন 



  বিনোদন দুনিয়ার অন্দরের বৈষম্য নিয়ে যখনই প্রশ্ন উঠেছে, তখনই নির্ভীক কন্ঠে প্রতিবাদী সুর চড়িয়েছেন গায়িকা সোনা মহাপাত্র। নিজেকে ‘আদ্যোন্ত নারীবাদী’ বলে পরিচয় দেওয়া এই শিল্পী আরও একবার সরব হলেন মিউজিক ইন্ডাস্ট্রির ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতার বিরুদ্ধে। মাসখানেক আগেই নারীবিদ্বেষী গানের জন্য র‍্যাপার বাদশাকে ‘দায়িত্ববান’ হওয়ার পরামর্শ দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। এবার তাঁর নিশানায় বলিউডের আধুনিক সঙ্গীত জগৎ, খোদ সুরকার প্রীতম এবং জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের একটি বিশেষ গান। সম্প্রতি কেরলে আয়োজিত ‘এমবিআই ফেস্টিভ্যাল অফ লেটারস’-এর মঞ্চে দাঁড়িয়ে বলিউডের সঙ্গীত জগতের একচেটিয়া লিঙ্গবৈষম্য নিয়ে এক বড়সড় বোমা ফাটালেন সোনা। তবে মুম্বইয়ের বদলে কেরলকে কেন বাছলেন প্রতিবাদের জন্য? 


  স্পষ্টভাষী গায়িকার জবাব, “কেরলে বাকস্বাধীনতাকে ভীষণ সম্মান করা হয়, তাই এখানেই এই সত্যটা তুলে ধরলাম।” উৎসবের মঞ্চে সোনা অভিযোগ করেন, বলিউডের যাবতীয় বিরহ আর যন্ত্রণার গান যেন কেবল পুরুষ শিল্পীদের জন্যই তৈরি করা হয়। গায়িকার ক্ষোভ, “বলিউডের গান শুনলে মনে হয়, প্রেমে পড়া আর মন ভাঙার অধিকার বোধহয় শুধু পুরুষদেরই আছে!” নিজের অভিজ্ঞতার কথা টেনে তিনি জানান, বহু ছবিতে দ্বৈত সঙ্গীত (ডুয়েট) গাওয়ার জন্য তাঁকে ডাকা হলেও, দেখা গেছে মূল অংশটি পুরুষ গায়কের ভাগে গেছে আর নারী কণ্ঠের জন্য বরাদ্দ হয়েছে স্রেফ গানের শেষ অংশ বা কোরাসটুকু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.