Type Here to Get Search Results !

বাংলা ধারাবাহিকে ফিরছেন সুস্মিতা

 বিনোদন 


বাংলা ধারাবাহিকে ফিরছেন সুস্মিতা



   বাংলা ধারাবাহিকে ফিরতে পারেন সুস্মিতা দে, তেমনই চর্চা টলিপাড়ায়। একটি বিনোদন চ্যানেলের জন্য প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি নতুন ধারাবাহিক আসছে। সেখানেই অভিনেত্রী সুস্মিতা দে-কে দেখা যাবে বলে খবর। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থা, কারও তরফে কিছু ঘোষণা করা হয়নি। তাই খবরটি নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। সুস্মিতার বিপরীতে অপেক্ষাকৃত নতুন কোনও মুখকে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। এর আগে ‘কথা’ ধারাবাহিকে দেখা গিয়েছে সুস্মিতাকে। সেই ধারাবাহিক ভীষণই জনপ্রিয় হয়েছিল। সাহেব ভট্টাচার্যর সঙ্গে জুটি দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে থেকে সাহেব-সুস্মিতার ব্যক্তিগত জীবনের সম্পর্ক শুরু হয়েছে বলে, মনে করে টলিপাড়া। 


  অভিনেতা সাহেবকে এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে সাহেব জুটি বেঁধেছেন হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। সাহেব-সুস্মিতার কিছু অনুরাগী, তাঁদের একসঙ্গে জুটি হিসাবে ধারাবাহিকে দেখার ইচ্ছাপ্রকাশ করেন নিয়মিত। তবে এখনই তেমনটা হচ্ছে না। বরং সুস্মিতাকে কোন ধারাবাহিকে দেখা যাবে, তা নিয়ে এখন আগ্রহ অনুরাগীদের। লক্ষণীয় এর আগে রটে গিয়েছিল আদৃত রায়ের সঙ্গে নাকি সুস্মিতা জুটি বেঁধে বাংলা ধারাবাহিকে কাজ করবেন। তবে আদৃতের যে নতুন ধারাবাহিক শুরু হলো, সেখানে দেখা যায়নি সুস্মিতাকে। আবারও চর্চা, সুস্মিতার ধারাবাহিকে ফেরার। এবার নাকি কথা এগিয়ে গিয়েছে অনেকটা। টলিপাড়ায় প্রায় পাঁচটি নতুন ধারাবাহিক আসার কথা। এদিকে বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার ধারাবাহিকের রেটিং এখন হয়েছে ৫.৫।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.