Type Here to Get Search Results !

শুভেন্দুর কাছে নিজে গিয়ে শুভ কামনা জানিয়ে আসলেন অনুপম খের

 বিনোদন 


শুভেন্দুর কাছে নিজে গিয়ে শুভ কামনা জানিয়ে আসলেন অনুপম খের 



  এই মুহূর্তে অনুপম খের কলকাতায়। একটা ছবির কাজে এসেছেন। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের’র ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে। এই নিয়ে শুক্রবার বেলা ১২টা নাগাদ PWD টেন্টে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন বলিউড অভিনেতা অনুপম খের। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। বাংলায় একটি ছবি তৈরি করতে চান অনুুপম। নাম ‘শুরু থেকে শুরু’। আর সেই সংক্রান্ত কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। বেরিয়ে এসে অনুুপম বললেন, “২৬ বছর পর বাংলায় একটা সিনেমা তৈরি করতে চলেছে। অফিসিয়ালি বলেছি। ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালি তৈরি করেছিলাম। আমার স্ত্রী কিরণ খের অভিনয় করেছিল। আমাদের শুভ কামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।”  


  এখানে অ্যাক্টিং স্কুলও তৈরি করতে চান বলেও জানান অনুপম। অনুপমের কথায়, “এখানে যে পরিবর্তন আনতে চাইছেন, সেটা সত্যিই ভাল উদ্যোগ। বাংলা সম্ভাবনাময়, আরও উন্নতির দিকে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। এই সিনেমার নাম শুরু থেকে শুরু। আমি মুখ্যমন্ত্রীকেও এটাই জানিয়ে এসেছি, শুরু থেকেই শুরু করুন। আমি তো সব এখান থেকেই শিখেছি।” কিন্তু নতুন জমানায় বাংলাকে কেমন দেখছেন? অনুপম বললেন, “কালই যখন কলকাতায় বিমান থেকে নামলাম, দেখলাম, পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন।” মূলত এটাই সাংবাদিকদের বলা শেষ কথা তাঁর। সচেতকদের মতে, তাঁর এই ধরনের মন্তব্য যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.