Type Here to Get Search Results !

এয়ারকুলারে বিষধর সাপ - চমকে উঠেছে সবাই

অফবিট 


এয়ারকুলারে বিষধর সাপ - চমকে উঠেছে সবাই 



  এয়ারকুলারের মেশিনে জড়িয়ে আছে একটা ভয়ঙ্কর সাপ। বিষয়টা ভয়ংকর বলা বাহুল্য। যদিও সেই কাণ্ডই ঘটেছে। যে ভিডিও দেখে আঁতকে উঠছে নেটপাড়া। ভিডিওটি সামনে আসতেই গ্রীষ্মকালে লোকালয়ে সাপের উপদ্রব নিয়ে মন্তব্য করছেন নেটিজেনরা। একটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে, একটি এয়ার কুলারের ভিতরে পাখা এবং তারের ঠিক মাঝখানে কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি সাপ। চকচকে সোনালি রংয়ে কালো ছোপযুক্ত। পরিবেশ যত প্রাণীদের বসবাস যোগ্যতা হারাচ্ছে, ততই বুঝি সাপখোপ হাজির হচ্ছে মানুষের ঘরের ভিতরে। মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভিতরের ঠান্ডা, স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার পরিবেশের কারণেই সাপটি সেখানে আশ্রয় নিয়েছিল। যা দেখে মানুষের আত্মরাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা হয়েছে। 


  যদিও ভাইরাল ভিডিওটি সাড়া ফেলেছে নেটমাধ্যমে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটাগরিকদের মধ্যে। একদল যখন কাণ্ড দেখে বিস্মিত। অনেকে চিন্তায় পড়ে গিয়েছেন, গ্রীষ্মের তাদের ঘরের কোণেও আশ্রয় নেয়নি তো কোণও বিষধর! অনেকেই অবশ্য বিষটিকে নিয়ে মজা করেছেন, গরমে টিকতে না পেরে এয়ার কুলারের হাওয়া খাচ্ছিল সাপ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.