বিনোদন
হাসপাতালে ভর্তি অভিনেতা বিশ্বজিৎ
টলিউডের স্বনামধন্য প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অসুস্থ গুরুতর অসুস্থ৷মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে৷ সূত্রের খবর, অপারেশন হয়েছে অভিনেতার৷ প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এখন কেমন আছেন অভিনেতা? জানা গিয়েছে বাঁ চোখে ছানি অপারেশন হয়েছে অভিনেতার৷ এই মাসেই কলকাতায় আসার কথা ছিল, কিন্তু অপারেশনের জন্য তা বাতিল করা হয়েছে৷ আরও জানা গেছে, শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল৷ কিন্তু তারপরও ১৫ দিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে৷ আপাতত বাড়িতেই বিশ্রামেই থাকবেন অভিনেতা৷
অপারেশনের কারণেই এই মুহূর্তে বাতিল করা হয়েছে প্রসেনজিতের বাবার কলকাতা সফর৷ এ বছরই পদ্ম সম্মান পেয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ ছেলের পদ্মশ্রী সম্মানের খবরে আনন্দে আত্মহারা বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতার বাবা ছেলের এই বিরাট প্রাপ্তিতে গর্বিত৷ তিনি বলেন, এটা এমন একটা খবর, যা শুনে কার না খুশি হবে৷ আমিও খুব খুশি৷ সকালবেলা বুম্বার সঙ্গে কথা হল, ও খুব খুশি৷ এটা খুবই আনন্দের খবর৷ দারুণ লেগেছে, আজ তো বড় আনন্দের দিন৷ ছেলেকে নিয়ে তিনি যে কতটা গর্বিত, তা আর বলার অপেক্ষা রাখে না৷ বিশ্বজিতের কথাতেই বারবার তা প্রকাশ পায়৷