বিনোদন
বিয়ের আসরে নাচ-গান করে পেতেন ১০ হাজার টাকা, আর এখন দিলজিতের সম্পত্তি?
বিশ্বসংগীতের মঞ্চে আজ তাঁর নামটাই একটা ব্র্যান্ড। কোচেলা (Coachella) মিউজিক ফেস্টিভ্যাল মাতানো প্রথম পাঞ্জাবি গায়ক হোন কিংবা হলিউডের বিখ্যাত ‘দ্য টুনাইট শো’-তে জিমি ফ্যালনের সঙ্গে জমকালো উপস্থিতি— পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) আজ আন্তর্জাতিক স্তরে ভারতের এক অনন্য গর্ব। তাঁর ‘দিল-লুমিনাটি’ (Dil-Luminati) কনসার্টের টিকিট পেতে এখন বিশ্বজুড়ে হাহাকার পড়ে যায়। কিন্তু সাফল্যের এই ঝাঁ-চকচকে চূড়ায় পৌঁছনোর পথটা দিলজিতের জন্য মোটেও সহজ ছিল না। একসময় সামান্য কয়েক হাজার টাকার জন্য বিয়েবাড়িতে গান গাওয়া সেই সাধারণ তরুণটি আজ কীভাবে হাজার কোটির সম্পত্তির মালিক হলেন, তা যেকোনও রূপকথাকেও হার মানায়। পাঞ্জাবের জলন্ধরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম দিলজিতের। বাবা ছিলেন রেলের সামান্য কর্মচারী। ছোটবেলা থেকেই কীর্তন এবং লোকসংগীতের প্রতি তীব্র টান ছিল তাঁর। এরপর গুরুদ্বারে গান গাওয়ার মাধ্যমে তাঁর সংগীত সফরের সূচনা হয়। গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার শুরুর দিনগুলিতে রুটিরুজির টানে পঞ্জাবের বিভিন্ন বিয়েবাড়ি বা স্থানীয় অনুষ্ঠানে নেচে-গেয়ে বিনোদন জোগাতেন তিনি।
সেই সময়ে একটি গোটা অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। অনেক সময় তার চেয়েও কম টাকায় পারফর্ম করতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের প্রতিভা আর মাটির কাছাকাছি থাকা স্বভাবের জোরে দ্রুতই পঞ্জাববাসীর নয়নের মণি হয়ে ওঠেন তিনি।
পাঞ্জাবী মিউজিক ইন্ডাস্ট্রি জয় করে ‘উড়তা পাঞ্জাব’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিলজিৎ। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট এবং ট্রেড অ্যানালিস্টদের হিসাব অনুযায়ী, দিলজিৎ দোসাঞ্জের মোট সম্পত্তির পরিমাণ (Net Worth) প্রায় ১৭০ থেকে ১৮০ কোটি টাকা।