Type Here to Get Search Results !

দিল্লি পৌঁছেছেন ঋতব্রত সহ ১০ জন - আজ সাক্ষাৎ নির্বাচন কমিশনারের সঙ্গে

 দিল্লি পৌঁছেছেন ঋতব্রত সহ ১০ জন - আজ সাক্ষাৎ নির্বাচন কমিশনারের সঙ্গে 



  আসল তৃণমূল করা, তা নিয়ে লড়াই চলেছে। শেষ সিদ্ধান্ত জানাবেন নির্বাচন কমিশন। এবার সেই সিদ্ধান্ত জানতেই ১০ প্রতিনিধি সহ ঋতব্রত দিল্লিতে। বাংলায় তৃণমূল কংগ্রেস ভেঙে ছারখার। ৬০-এর বেশি বিধায়ক নতুন ব্লকে নাম লিখিয়েছেন। আর সেই ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার। এবার দিল্লিতে ডাক পড়ল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির নির্বাচন কমিশনে দেখা করতে বলা হয়েছে তাঁকে। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বিধানসভায় এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নতুন ব্লক তৈরি হয়, তারা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে। এরপরই প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল প্রতীকের অধিকারও কি ছিনিয়ে নেবেন ঋতব্রতরা? ইতিমধ্যেই সেই আর্জি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে দেখা করেছেন তাঁরা। কোনও আইনি জট যাতে না তৈরি হয়, তার জন্য সবদিক বিবেচনা করেই এগোচ্ছেন তাঁরা।


  রাজ্য নির্বাচন কমিশনে দেখা করার পর কর্মসমিতির বৈঠক করেন বিক্ষুব্ধ বিধায়করা। গত ২২ জুন অরূপ রায়কে চেয়ারপার্সন করে নতুন কমিটি তৈরি হয়। ঋতব্রত ছাড়াও সেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সন্দীপন সাহা, জাভেদ খানের মতো নেতারা। এরপরই ওই বৈঠকের কথা জানিয়ে কমিশনে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের এই নতুন ব্লকের তরফে। তারপরই জাতীয় নির্বাচন কমিশন থেকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় সময় দেওয়া হয়েছে তাঁদের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.