'চুরি করলে আত্মসমর্পন করুন' - উত্তরবঙ্গে গিয়েই তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী
শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার গেলেন উত্তরবঙ্গ। উত্তরকন্যায় গিয়ে প্রথমেই তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা চুরি করেছেন থানায় যান। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না। পালিয়ে যাবেন না। থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এ ছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা, সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক,সাংসদরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যারা চুরি-চামারি করেছেন তাঁরা থানায় আত্মসর্মপণ করুন। দপ্তরে যেতে না পারলে পদত্যাগ করুন। পালিয়ে যাবেন না।”
উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এ ছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা, সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তৃণমূল সরকারের পতনের পর রাজ্যজুড়ে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। তাঁরা ডিম থেরাপির শিকার হচ্ছেন। অনেক তৃণমূল নেতা আবার পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত, পুরসভার প্রধান-সহ সদস্যরা। তাঁরা দপ্তরে না আসা সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মত, সেই জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজন হলে পদত্যাগ করুন। এ দিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলতি প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ণ, অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কথা মাথায় রেখে সিভিল ডিফেন্স-সহ অন্যান বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “কোচবিহারে বন্যা হয়। বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি। শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে।"
