Type Here to Get Search Results !

১৫০০ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়ে বাগদান যুগলের

 অফবিট 


১৫০০ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়ে বাগদান যুগলের



  কথায় আছে, নিজের ‘ভালোবাসা’র জন্য মানুষ আকাশের চাঁদও পেড়ে আনতে পারে! প্রেমের জন্য মানুষ কতটা সাহসী হতে পারে, তারই নজির গড়ল এক যুগল। গগনচুম্বী উচ্চতায়, গোটা নিউ ইয়র্ক শহরকে সাক্ষী রেখে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্যশৈলী ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’য়ের মাথায় প্রেমিকার সঙ্গে বাদগান সাড়লেন এক যুবক। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুগল রাশিয়ার মস্কোর বাসিন্দা। তাঁদের নাম ইভান বিয়ারকুস (৩২) এবং অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩)। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কালো রঙের পেশাক পড়ে তাঁরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়া শুরু করেন। স্থাপত্যশৈলীটির উচ্চতা ১ হাজার ৪৫৪ ফুট।


  বেশ কিছুক্ষণ পর তারা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একদম মাথায় পৌঁছে যান। যুগলের হাতে একটি কালো রঙের পতাকাও ছিল। তাতে শান্তির বার্তা দেওয়া ছিল। লেখা ছিল, ‘যখন ক্ষমতা ভালোবাসার কাছে পরাস্ত হয়, তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়।’ যদিও কিছুক্ষণ পর তারা সেই পতাকাটি সরিয়ে দেন। জানা গিয়েছে, প্রায় ১০মিনিট তাঁরা ওই ভবনটির মাথায় ছিলেন। সেখানে দাঁড়িয়ে তাঁরা একে অপরকে চুম্বন করেন এবং বাগদান সাড়েন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তরুণ-তরুণীর পরনে কালো পোশাক এবং কালো টুপি। মুখে কালো মাস্ক। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিছুক্ষণ দাঁড়ান তাঁরা। তারপর তরুণ হাঁটু মুড়ে বসে তরুণীর দিকে আংটি এগিয়ে দেন। সেখানেই বাগদান সাড়েন তাঁরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.