Type Here to Get Search Results !

হরমুজকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু ইজরাইল আমেরিকার

আন্তর্জাতিক 


হরমুজকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু ইজরাইল আমেরিকার 



  মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি বৃথা। আবার যুদ্ধ শুরু। হরমুজ প্রণালীতে ফের পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। জবাবে তেহরানে গোলাবর্ষণ আমেরিকার। গোটা ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যতরীতে হামলা চালিয়েছে ইরান। এরপরই জাহাজটিতে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজের ইঞ্জিনের ঘর। বাণিজ্যতরীটি আর চলাচলের ক্ষমতায় ছিল না। 


  হামলার পরই থেকেই জাহাজের ‘ক্রু’দের কোনও খোঁজ মিলছে না। সেন্টকম আরও জানিয়েছে, দু’দেশের মধ্যে যে মউ স্বাক্ষর হয়েছিল, তা মেনে চলার জন্য ইরানকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান তাতে ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর এবং আসালুয়েহ এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে চাবাহার বন্দরের কাছের একটি এলাকা। এছড়াও বন্দর আব্বাসে তিনটি এবং সিরিকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সবমিলিয়ে মোট ১০টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। তবে মার্কিন হামলার আগেই হরমুজ বন্ধের ঘোষণা করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড। তারা জানিয়ে দিয়েছে, হরমুজে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনও জাহাজকেই সেখানে চলাচল করতে দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.