Type Here to Get Search Results !

মানুষের বদ অভ্যাস পাল্টানোর জন্য তিনসুকিয়া মিউনিসিপাল বোর্ড নিলো আশ্চর্য পদক্ষেপ

 অফবিট 


মানুষের বদ অভ্যাস পাল্টানোর জন্য তিনসুকিয়া মিউনিসিপাল বোর্ড নিলো আশ্চর্য পদক্ষেপ



    কথায় আছে মজনুষের 'অভ্যাস যায়না বদলে'। সেই কারণেই তিনসুকিয়া মিউনিসিপাল বোর্ড নিলো আশ্চর্য পদক্ষেপ। রাস্তার মোড়ে বসানো রয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন, তাতে দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। এতটাই অদ্ভুত যে পথচলতি লোকেদের রীতিমতো অসুবিধা হচ্ছে তা বিশ্বাস করতে। আর বুঝে উঠতে পারলে ভিরমি খাচ্ছে পথচারী। কেন? কারণ এই প্রকাণ্ড স্ক্রিনে দেখা যাচ্ছে সেইসব ব্যক্তিকে, যারা শহরের বিভিন্ন এলাকায় বারণ সত্ত্বেও প্রস্রাব করছেন দেওয়ালে! অর্থাৎ ‘প্রস্রাব করিবেন না’ নিষেধ উপেক্ষা করেও যারা পাবলিক প্রপার্টি নোংরা করছেন, তাঁদের ছবি সরাসরি সম্প্রচার হচ্ছে জনসমক্ষে! এ কোনও সিনেমার দৃশ্য নয়, এমনটা সত্যিই হয়েছে অসমের তিনসুকিয়ায়। বারবার বারণ সত্ত্বেও সাধারণ মানুষের প্রকাশ্যে প্রস্রাব করা থামানো যাচ্ছিল না। এমনকী জরিমানা ধার্য করার পরেও বদলায়নি অবস্থা।


  এমতাবস্তায় এক অভিনব আইডিয়ার অবতারণা করেছে তিনসুকিয়া মিউনিসিপাল বোর্ড। শহরের যে সমস্ত জায়গা নোংরা করা মানা, সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে শহরের বিভিন্ন জনবহুল এলাকা, বাজার চত্বর, রাস্তার মোড়ে প্রকাণ্ড সব এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এই স্ক্রিনের নাম দেওয়া হয়েছে ‘হল অফ শেম’। সিসিটিভিতে ধরা পড়েছে প্রকাশ্যে প্রস্রাব করার বিবিধ ফুটেজ। এই ফুটেজ সরাসরি সম্প্রচার করা হয়েছে এলইডি স্ক্রিনগুলিতে। অর্থাৎ স্থানীয় প্রশাসকের বারংবার বারণ সত্বেও কারা তা লঙ্ঘন করেছে, তাঁদের চিনেছে শহরের সব নাগরিক। একই সঙ্গে পুরসভা সতর্ক করেছে, বারবার একই ধরনের অপরাধ করলে জেলা প্রশাসনের সহযোগিতায় আরও কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হতে পারে। উদ্দেশ একটাই, সামাজিক দায়বদ্ধতার সবক শিখিয়ে, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.