Type Here to Get Search Results !

কালীগঞ্জের টোটো চালকের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা

 কালীগঞ্জের টোটো চালকের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা 



  অনেকেই বলে টাকা যেন বাতাসে উড়ে বেড়াচ্ছে। শুধু ধরতে জানতে হয়। নদীয়া কালীগঞ্জের টোটো চালক সাদ্দাম হোসেন সেই কাজটাই রপ্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। পেশায় টোটোচালক। কিন্তু, সেই টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। তাই, রবিবার টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই থ হয়ে গেলেন সবাই। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের বাড়ি কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার চক্রে জড়িত। এদিন সাদ্দামের বাড়িতে আচমকা হানা দেয় রাজ্য পুলিশের বিশাল বাহিনী। সঙ্গে ছিল কালীগঞ্জ পুলিশ। 


  গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে। তাঁর ঘরের মেঝে খুঁড়ে ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, ৫০০ গ্রাম হেরোইন-সহ আরও অন্য মাদক উদ্ধার হয়েছে। টাকা ও মাদক উদ্ধারের পরই সাদ্দাম ও তাঁর ছেলে আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাঁকে গাড়িতে তোলার সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নে নীরব ছিলেন সাদ্দাম। গাড়িতে উঠে রীতিমতো মুখ লুকিয়ে নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম মাদক পাচার করতেন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন আক্তারও। ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.