Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 


  আজ রথযাত্রা। আর এই দিনটা নিয়ে আবহাওয়ার বিরাট আপডেট চলে এসেছে। বৃহস্পতিবার কার্যত ভিজতে হবে কলকাতাবাসীকে। এমনকী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। 



  ইতিমধ্যে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দাবি, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। এটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে। যার জেরে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। এই নিম্নচাপের প্রভাব ১৭ জুলাই, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ১৯ ও ২০ জুলাই থেকে ফের দুর্যোগ স্টার্ট হবে বলে জানান হয়েছে। শুধু কলকাতা নয়, আজ গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বাঁকুড়া ও পুরুলিয়ায় থাকছে হলুদ সতর্কতা। এই সমস্ত জেলাতে ভাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


  দক্ষিণবঙ্গের পাশাপাশি খারাপ হাল উত্তরবঙ্গেরও। বাংলার এই অঞ্চলের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।যদিও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তেমন একটা দুর্যোগের আশঙ্কা নেই। বৃহস্পতিবার মূলত সারিদিন মেঘলা থাকতে পারে আকাশ। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.