Type Here to Get Search Results !

মঙ্গলবার টিএম সি পির প্রতিষ্ঠা দিবসে আবার মাঠে নামছে মমতা

 মঙ্গলবার টিএম সি পির প্রতিষ্ঠা দিবসে আবার মাঠে নামছে মমতা 



  ২১ তারিখের শহীদ সভায় ব্যাপক ভিড় হয়েছিল মমতার ডাকা সভায়। তাতে একটা বিষয় মমতার কাছে পরিষ্কার হয়েছে যে MLA বা নেতারা নয় কিন্তু কর্মীরা তার সঙ্গে আছে। তাতেই উৎসাহিত হয়ে এবার তিনি জোর দিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। রবিবার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে তপসিয়ার তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ফোনে সেখানকার ছাত্র-যুবদের বার্তা দেন মমতা। জানান, এই কর্মসূচির জন্য বরাবরের মতো মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চাওয়া হয়েছে। এদিন ছাত্র-যুবদের প্রশংসা করে তিনি বলেন, “যেভাবে ২১ জুলাই কর্মসূচি হয়েছে তা দলের ছাত্র-যুবদের জন্যই সম্ভব হয়েছে।” মমতা আরও বলেন, “২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হবে। সকলে সকলকে রাখি পরাবেন। কেন্দ্রের সরকার ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে মাথা নামিয়েছে। দরকারে আমাদের ছাত্রছাত্রীদেরও আন্দোলনে নামতে হবে আগামিদিনে।”২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি ও দুদিন আগে পার্কসার্কাসে সভার অনুমতি পাওয়া নিয়ে যা হয়েছে তা তুলে ধরে মমতা রাজ্য প্রশাসনকে নিশানা করেন। পদে পদে বর্তমান রাজ্য সরকার কীভাবে তাঁদের হেনস্তা করছে, এই অভিযোগও করেন। 


   একুশে জুলাইয়ের মতোই তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচির অনুমতি পাওয়া নিয়েও যে প্রশ্ন রয়েছে এদিন সে কথাও মনে করিয়ে দেন মমতা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.