খেলার খবর
ভারতের কাছে জিম্বাবোয়ে দাঁড়াতেই পারলো না
তিনটি সিরিজে ভারত অতি সহজেই তিনটি ম্যাচই জিতে গেলো। একবারের জন্যও ধাক্কা খেতে হয় নি। অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের শুরুটা ভালো ছিল না। টানা দুই সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছিল ভারত। তবে সেই খারাপ সময় কাটিয়ে জিম্বাবোয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। টানা দু’ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করার পাশাপাশি শীর্ষস্থান ফিরে পায় টিম ইন্ডিয়া। এবার শেষ ম্যাচটি ৩৫ রানে জিতে দুর্দান্তভাবে সফর শেষ করল ভারত। এই সিরিজে ব্যাট হাতে বৈভব সূর্যবংশীর পাশাপাশি ঈশান কিষানও নজর কেড়েছেন। বল হাতে মুগ্ধ করেছেন ২১ মাস তরুণ পেসার মায়াঙ্ক যাদব। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে রীতিমতো আগুন ছুটিয়েছেন। প্রথম ম্যাচের মতো সিরিজের তৃতীয় ম্যাচেও ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে প্রথম বলেই ফেরান মায়াঙ্ক। প্রায় ১৪৭ কিলোমিটার গতির অতিরিক্ত বাউন্স করা বল ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়ানো বৈভবের হাতে ধরা পড়ে। এর ফলে একই সিরিজে দ্বিতীয়বার ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন ময়ঙ্ক।
